লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

ফাইল ছবি

কুমিল্লার লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টাকা প্রকৃত মালিকের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) লাকসাম থানায় এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নরপাটি তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহের তার বসতঘর থেকে নগদ দুই লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরির অভিযোগে জামাতা মো. শাহ আলমের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুদ্দিন তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে চুরি হওয়া নগদ দুই লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে প্রকৃত মালিক মো. আবু তাহেরের পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, চুরির ঘটনায় উদ্ধার না হওয়া স্বর্ণের আংটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।