পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্ট গার্ড

পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্ট গার্ড

ছবিঃ সংগৃহীত।

ভোলার মনপুরায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করা হয়েছে। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়।

আজ রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানালেন, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে একজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে, উল্লেখ করেন তিনি।