মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সংগৃহীত
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সমন্বিত সরকারি অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে বেওথা সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিআরডিবির উপপরিচালক এ এইচএম সায়ফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
পরে সমন্বিত ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে এ আয়োজন করে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ড।