আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক শিশুরাই: জুবাইদা রহমান

আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক শিশুরাই: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।’

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান ডা. জুবাইদা রহমান। তিনি জানান, পুনর্বাসন কেন্দ্রে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে।

জুবাইদা রহমান বলেন, ‘এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আশা প্রকাশ করেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।