ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৬২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা করে।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৮৫টি, লালবাগ বিভাগে ১৫৩টি, মতিঝিল বিভাগে ১৮৪টি, ওয়ারী বিভাগে ৫৩৩টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০৩টি, মিরপুর বিভাগে ২৭২টি, উত্তরা বিভাগে ৩৮৭টি ও গুলশান বিভাগে ২৪৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫২৪টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।