চট্টগ্রামে শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

চট্টগ্রামে শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল

ফাইল ছবি

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরা মনি হত্যা মামলার রায় পেছাল। মঙ্গলবার রায় ঘোষণার কথা থাকলেও তা আগামী বৃহস্পতিবার করা হবে।

নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এই মামলার একমাত্র আসামি গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকার বাসিন্দা বাবু শেখ (৪৫)।

তিনি ইরা মনিদের পরিবারের পাশের ঘরে ভাড়া থাকতেন। মৃত্যুর পর ৩ মার্চ দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেফতার করে। গত ৩০ জুন তিনি আদালতে সাফাই সাক্ষ্য দেন। এর আগে ছয় কার্যদিবসে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

অভিযোগপত্র দাখিলের পর ১২ কার্যদিবসের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছায়।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বলেন, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন। তবে অনিবার্য কারণে রায় ঘোষণা পিছিয়ে। আগামী ৯ জুলাই বৃহস্পতিবার সম্ভাব্য নতুন তারিখ হতে পারে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত বাবু শেখ। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর ইরা মনির মা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠনের পর ২১ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়