ভারী বৃষ্টিতে রেললাইনে জলাবদ্ধতা, চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে রেললাইনে জলাবদ্ধতা, চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

টানা চার দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

তিনি বলেন, টানা বৃষ্টিতে রেললাইনের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জলাবদ্ধতা দূর করে রেললাইন সচল হলে নিয়মিত সময়সূচি অনুযায়ী শাটল ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে ওই দিনের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।