মানুষের অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

মানুষের অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

প্রতিকী ছবি

মানুষের জীবনে বন্ধু যেমন আছে, তেমনি শত্রুও আছে। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে-কিছু মানুষ হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা কিংবা স্বার্থের কারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করে।

এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম ও প্রধান আশ্রয় হলো মহান আল্লাহ। কারণ প্রকৃত রক্ষাকর্তা, সাহায্যকারী ও অভিভাবক একমাত্র তিনিই।

তাইতো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ আমাদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা বিপদ-আপদ, শত্রুর অনিষ্ট, জুলুম ও ষড়যন্ত্র থেকে আল্লাহর আশ্রয় লাভে সহায়ক। দোয়াটি হলো-

اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম, ওয়া নাঊজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : ‘হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১৫৩৭)

আমলের নিয়ম : যেকোনো ভয় বা শত্রুর চক্রান্তের আশঙ্কায় এই দোয়াটি অন্তত তিনবার করে নিয়মিত পাঠ করলে শত্রুর যেকোনো অনিষ্ঠ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। ইনশাআল্লাহ।