রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ ইল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।