রংপুরে নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রংপুরে নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সংগৃহীত ছবি

রংপুরে নানা কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। 

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব রাখেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম প্রমুথ । 

আলোচনা সভায় প্লাষ্টিকের ব্যবহার কমিয়ে আনাসহ পরিবেশ দূষণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।