বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ছবিঃ সংগৃহীত।
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।বৃহস্পতিবার(৯ জুলাই) রাত থেকে আজ সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
শুক্রবার(১০ জুলাই) দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির সুলতান ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে সীমান্ত এলাকায় বিজির বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভারতীয় অবৈধ বাসমতি চাল, গরু, মোবাইল ফোন ও গাঁজা জব্দ করা হয়। অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ২৩ লাক্ষ টাকা। এসব পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।