চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার হেলিপোর্ট পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।  

নিহত লাবু ইসলাম (১২) চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হেলিপোর্ট পাড়ার শাকিল হোসেনের ছেলে এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।  নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় লাবু ছাদে উঠে পাখি ধরতে যায়।

এসময় সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।