বাসচাপায় অজ্ঞাত নারী নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আফসার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী হঠাৎ করে মহাসড়কে নেমে পড়েন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।