ভিএআর ও ক্রসবারে রক্ষা ইংল্যান্ডের, ম্যাচ অতিরিক্ত সময়ে

ভিএআর ও ক্রসবারে রক্ষা ইংল্যান্ডের, ম্যাচ অতিরিক্ত সময়ে

সংগৃহীত ছবি

আন্দ্রেয়াস শেলদেরুপের বুলেট গতির শটে এগিয়ে গিয়েছিল নরওয়ে। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড।

জুড বেলিংহামের নৈপুণ্যে প্রথমার্ধের যোগ করা সময়ে আসে সমতা। 

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলবে। কিন্তু তেমনটা হলো না। ১-১ সমতায়ই নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ায় মায়ামিতে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে।

বিরতির পর গোলের সুবর্ণ সুযোগ যে আসেনি, তা নয়। টোরবিয়র্ন হেগেমের গোলে নরওয়ে তো দ্বিতীয়বার এগিয়েও গিয়েছিল। 

কিন্তু ওই গোলের আগ মুহূর্তে আর্লিং হালান্ড এলিয়ট অ্যান্ডারসনকে ইংল্যান্ডের বক্সে ফেলে দেন। ভিএআরে তা নিশ্চিত হয়ে গোল বাতিল করে দেন রেফারি।

 

এখানেই শেষ নয়। বার্গের দারুণ হেড ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় নরওয়েকে। 

নরওয়ে গোলকিপার নিলান্ডের ভুলে যোগ করা সময়ে জয়সূচক গোলটা প্রায় পেয়ে গিয়েছিলেন বদলি জেড স্পেন্স। কিন্তু বল লাফিয়ে উঠে বাইরে চলে যায়।

যে দুই তারকা স্ট্রাইকারের দিকে সবার দৃষ্টি ছিল, তারাই আজ হতাশ করেছেন।

হ্যারি কেইন ও আর্র্লিং হালান্ডকে এক রকম বোতলবন্দী করে রেখেছিল দুই দলের রক্ষণভাগ। 

প্রথমার্ধের যোগ করা সময়ে কেইন নরওয়ের জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় তা বাতিল হয়ে যায়।