ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯

ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯

প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৯টি মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৫৩ জনকে, লালবাগ বিভাগ ২৯ জনকে, ওয়ারী বিভাগ ৫৯ জনকে, মতিঝিল বিভাগ ৬৯ জনকে, তেজগাঁও বিভাগ ৭৮ জনকে, মিরপুর বিভাগ ৭৮ জনকে, গুলশান বিভাগ ৪৩ জনকে, উত্তরা বিভাগ ৪৩ জনকে ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করেছে। 

এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।