যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

প্রতিকি ছবি

 

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কাজী আল মামুন (৪৯), মো. শফিকুল ইসলাম (৫৭), মো. আবু বক্কর (১৯), মো. ইমন (১৯), মো. জুম্মন (২৪), মো. রুবেল (৩০), ফাতেমা (২২), আল আমিন হোসেন মুন্না (২১), সুফিয়া রহমান (২৮), মো. রবিউল (২৬), মো. নাহিদ (২৩), শাহেদ (১৯), মো. মেহেদী হাসান (১৮), সিফাত (১৯), রিফাত খান (১৮), মো. মানিক (২১), মো. হারুন অর রশিদ (৪০), আম্বিয়া (৩৫), সুমন (৩৫), শামীম (২৬) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে পরোয়ানামূলে, ১৮ জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং একজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।