মুন্সীগঞ্জে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

মুন্সীগঞ্জে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১৩ জুলাই) উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন খাল ও প্লাবনভূমিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সেলিম রেজা।

এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী কারেন্ট জাল, চায়নাদুয়ারী জালসহ বিভিন্ন অবৈধ জাল এবং খালে বানা দিয়ে মাছ ধরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে ৫টি জাল ও বানা দিয়ে তৈরি বাঁধ উচ্ছেদ করা হয়। পাশাপাশি ২৫টি চায়নাদুয়ারী জাল এবং প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিযুক্ত গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।