ড. খন্দকার মোশাররফকে প্রধান করে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত

ড. খন্দকার মোশাররফকে প্রধান করে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত

ফাইল ছবি

বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কন্নোয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় এবং সম্প্রসারিত করার লক্ষ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এমপিকে চেয়ারপার্সন করে সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যগণ হচ্ছেন- বিএনপির শহিদুল ইসলাম এমপি (ফরিদপুর-৪), হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়ীয়া-৩), শাকিলা ফারজানা এমপি (সংরক্ষিত মহিলা আসন-৮), জাহরাত আদিব চৌধুরী এমপি (সংরক্ষিত মহিলা আসন-২৭), মাহমুদা হাবিবা এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৩), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান এমপি (পাবনা-১) ও মোসলেহ উদ্দিন ফরিদ এমপি (যশোর -২) এবং এনসিপির আবুল হাসানাত এমপি (কুমিল্লা -৪)। 

বাংলাদেশ সংসদ সচিবালয়ের সহকারী সচিব ইকবাল বাশার (১৩ জুলাই) স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একাধিক মেয়াদে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। দুই দেশের সম্পর্কন্নোয়নে ড. খন্দকার মোশাররফ নিরলসভাবে কাজ করেছেন। তিনি কুমিল্লা-১ এবং ২ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৩ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।