নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

 

নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ফতুল্লার পিলকুনি এলাকার মেসার্স নাস ফিনিশিং নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, অভিযান পরিচালনাকালে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়। পরে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সহযোগিতায় ছিলেন সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।