ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দীর মৃত্যু

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দীর মৃত্যু

প্রতিকি ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু ভুঁইয়া (৬১) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে গত ৯ জুলাই কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা মিন্টু ভুঁইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিন্টু ভুঁইয়া কোন মামলায় কারাবন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি