গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৮) ও আনিছুর রহমান (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফুলছড়ি উপজেলার ঘোলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর হোসেন ও আনিছুর রহমান ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। সম্পর্কে তারা দুই ভাই।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ এলাকায় অভিযান পরিচলনা করে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আলমগীর হোসেনের কাছ থেকে ৫০ পিস ও আনিছুর রহামানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দসহ তাদের গ্রেফতর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।