সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

ফাইল ছবি

 

সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুগে যুগে একটি স্বার্থান্বেষী মহল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও দাঙ্গা সৃষ্টি করে কুমিল্লাসহ সারা দেশে ফায়দা লোটার চেষ্টা করেছে। কিন্তু ভবিষ্যতে কোনো অপশক্তিকে সেই সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। জগন্নাথপুর মন্দিরের উন্নয়নসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
রথযাত্রার উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং হাজারো সনাতন ভক্ত-অনুরাগী।