নতুন উদ্যমে পথচলা শুরু এস.আর টেক কমিউনিকেশনের
ছবি: সংগৃহীত
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এস.আর টেক কমিউনিকেশন নতুন পরিকল্পনা ও সম্প্রসারিত কার্যক্রম নিয়ে পথচলা শুরু করেছে। এ উপলক্ষে রাজধানীর মিরপুর ডিওএইচএসে প্রতিষ্ঠানের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল রাজু নতুন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী, ভাইয়া হাউজিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুল হাকিম, ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ হামিদ রনি, এস.আর টেক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার (জিএম) মো. তাহমিদুজ্জামান, ব্যবসায়ী আহসানুর মুক্তাদির রজিন, আনিসুর রহমান রকি, ফয়সাল ফুয়াদসহ বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল রাজু বলেন, এস.আর টেক কমিউনিকেশন দীর্ঘদিন ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং, মাল্টিমিডিয়া প্রোডাকশন, টেকনিক্যাল সাপোর্ট এবং ডিজিটাল মার্কেটিং খাতে কাজ করে আসছে। নতুন কার্যালয়ের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে আধুনিক ও সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের টিমে দেশের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীরা যুক্ত হয়েছেন। ফলে আগের চেয়ে আরও দ্রুত ও কার্যকরভাবে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে সক্ষম হব।’