বাব এল-মান্দেব জলপথ সম্পর্কে যা জানা প্রয়োজন

বাব এল-মান্দেব জলপথ সম্পর্কে যা জানা প্রয়োজন

সংগৃহীত

বাব এল-মানদেব হলো লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ, যেখান দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি এবং বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জাহাজ চলাচল করে।

হরমুজ প্রণালীতে কয়েকমাস ধরে চলা অচলাবস্থার পর বাব এল-মানদেবে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে, এই অঞ্চলের দুটি প্রধান তেল রপ্তানি পথ একই সাথে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলবে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইতোমধ্যেই দেখিয়েছে যে তারা বাব এল-মান্দেবের মাধ্যমে বিশ্ব বাণিজ্যকে রুদ্ধ করে দিতে পারে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা চালায়। তারা জানায়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তারা ইসরাইলের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। 

এই অভিযানের ফলে প্রধান জাহাজ কোম্পানিগুলো জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকা এড়িয়ে অন্য পথে পাঠাতে বাধ্য হয়, যা পরিবহন খরচ বাড়িয়ে দেয় এবং জাহাজ চলাচল রক্ষার জন্য মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা এবং একটি বহুজাতিক নৌ মিশনের সূচনা করে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের তেল পথ বন্ধ করে দেয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুতি আন্দোলনকে বলেছে ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি শক্তিশালী নতুন হুমকি তৈরি করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে এমন তথ্য।

নাম প্রকাশ না করার শর্তে দুজন ঊর্ধ্বতন ইরানি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে এই ধারণাটি নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের হুতি মিত্রদের কাছে বার্তাটি পৌঁছে দেয়া হয়েছে। 

সূত্র: রয়টার্স