মিরপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

রাজধানীর মিরপুর থেকে আল আমিন নামের এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মিরপুর-১৩ নম্বরে মন্দিরের পাশে একটি গলির টঙ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। তদন্ত করে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের।

কাফরুল থানা সংলগ্ন পুলিশ স্মৃতি স্কুলের পাশের গলিতে দুদিন ধরে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এই ছোট্ট টঙ ঘরটি চিহ্নিত করেন তারা, যেখানে থাকতেন আল আমিন নামের এক প্রতিবন্ধী যুবক

স্বজনদের খবর দিয়ে দরজা ভেঙে দেখতে পান আল আমিন নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ গত ১৪ জুলাই রাতেও আল আমিনকে হাঁটাচলা করতে দেখেছেন প্রতিবেশীরা।

তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না স্বজনরা। তাদের সন্দেহ আল আমিনকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, প্লট দখলের লোভে তাকে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। 

পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

৮ বছরের প্রতিবন্ধী কন্যাসন্তানকে রেখে আল আমিনের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের।