বন্যাদুর্গত মানুষের পাশে ইবনে সিনা ট্রাস্ট

বন্যাদুর্গত মানুষের পাশে ইবনে সিনা ট্রাস্ট

সংগৃহীত

মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইবনে সিনা ট্রাস্ট। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালি উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় সাত শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

 উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। 

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার (এডমিন) ও ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, চট্টগ্রাম ব্রাঞ্চের ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম খান-এর নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মুহাম্মদ হাসান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মুহাম্মদ আসিফ নেওয়াজ সহ ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, চট্টগ্রামের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মুহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। ইবনে সিনা ট্রাস্ট একটি  সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবাসহ অন্যান্য সহযোগিতাও ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে অব্যাহত থাকবে।