জীবন বিমাসহ একগুচ্ছ সুবিধা দিয়ে লোকবল নেবে অ্যাপেক্স
ফাইল ছবি
ইআরপি, আইটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। জীবন বিমাসহ নীতিমালা অনুযায়ী একগুচ্ছ সুযোগ-সুবিধা দেবে প্রতিষ্ঠানটি। আগামী ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ইআরপি, আইটি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: এসএপি এবিএপি ডেভেলপমেন্ট এবং ইআরপি বাস্তবায়নে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ)-প্রাপ্যতা সাপেক্ষে, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬