সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

সিলেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেদওয়ান আহমদ বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। 

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির জানান, ২টি মামলায় রেদওয়ানের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।