জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

সংগৃহীত ছবি

কারো কারো মতে, অর্থহীন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাই এতটা অর্থবহ হয়ে উঠবে, তা কে জানত!

অবিশ্বাস্যের ঘোর লাগিয়ে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দিয়ে ৩ গোল শোধ করেছে ফেলেছে ফ্রান্স।

এর দুটিই করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যা তাকে নিয়ে গেছে সবার ঊর্ধ্বে। লিওনেল মেসিকে (২১) ছাড়িয়ে এমবাপ্পেই এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক। 

যেখানে মেসির ২১ গোল করতে খেলেছেন ৩৩ ম্যাচ, সেখানে মাত্র ২২ ম্যাচেই ২২ গোল করে ফেললেন এমবাপ্পে। 

শুধু কি তাই? এবারের বিশ্বকাপেও মেসির চেয়ে দুটি গোল বেশি করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন এমবাপ্পে।

মেসির ৮ গোলের বিপরীতে এমবাপ্পের গোল ১০টি।

আগামীকাল রাতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা অধিনায়ককে হয় হ্যাটট্রিক করতে হবে, নয়তো দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে হবে। 

মেসি সেটা করতে না পারলে এমবাপ্পেই জিতবেন গোল্ডেন বুট। ২০২২ সালে সর্বশেষ বিশ্বকাপেও তিনি এই পুরস্কার জিতেছিলেন।