যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি

সংগৃহীত ছবি

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনায় ওয়াশিংটনকে অবিশ্বস্ত ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্টদের স্বাক্ষরিত চুক্তির কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। 

এক বিবৃতিতে খামেনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আবারও তাদের আগ্রাসী ও আধিপত্যবাদী স্বরূপ উন্মোচন করেছে। খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের আগুন জ্বালিয়ে নিজেদের আরও বেশি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এবং ইরান ও প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে তাদের জন্য কঠিন শিক্ষা অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, ইরান ও পারস্য উপসাগরে নৌচলাচল ব্যবস্থাপনাসহ যুদ্ধের অবসান ঘটানোর যে চুক্তি হয়েছিল, যুক্তরাষ্ট্র তা অমান্য করে নিজেদের অসাধুতা ও যুক্তিবহির্ভূত আচরণের প্রমাণ দিয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা ও দক্ষিণ অঞ্চলের জনগণের সাহসিকতার কথা উল্লেখ করে মোজতবা বলেন, মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত।