বেনাপোল সীমান্তে ২০৮ বোতল ভারতীয় সিরাপ জব্দ

বেনাপোল সীমান্তে ২০৮ বোতল ভারতীয় সিরাপ জব্দ

ছবিঃ সংগৃহীত।

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ জুলাই) ভোরে পুটখালী বিওপির সদস্যরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে পুটখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০৮ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর ও নিবিড় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।