বিশ্বনাথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা
ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকসহ ৫ জন আহত হয়েছেন। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও, এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
রবিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বগিরচক নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমকি চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের অধিকাংশ এলাকা জুড়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে এ সড়ক যান চলাচলের অনুপযোগী। আজ ঘটনায় সময় ভাঙ্গা রাস্তার কারণেই, একটি সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আহত হন চালকসহ ৫ জন যাত্রী।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, ফাঁকা রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অনেকে জথমপ্রাপ্ত হন। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।