নরেন্দ্র মোদিকে জাভেদের চিঠি, উত্তরের অপেক্ষায় শাবানা

নরেন্দ্র মোদিকে জাভেদের চিঠি, উত্তরের অপেক্ষায় শাবানা

ছবি: ফাইল ফটো

প্রশ্নফাঁসের অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতে আন্দোলন গড়ে তুলেছেন শিক্ষার্থীরা। আমরণ অনশনে শিক্ষক ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। এরইমধ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিরা গলা চড়িয়েছেন তার হয়ে। 

এবার শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখলেন বলিউড গীতিকার জাভেদ। উত্তরের অপেক্ষায় তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন শাবানা। তার কথায়, ‘সব কিছু হাতের বাইরে চলে যায় যখন, তখনই আমি কথা বলি। ছোট ছোট বিষয়ে আমি আর কিছু বলি না। ৭৫ বছর বয়স আমার। এগুলো অনেক দেখেছি। ভেতর থেকে কোনো বিষয় নাড়া দিলে তখনই মুখ খুলি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে জাভেদের লেখা চিঠির কথা উল্লেখ করে বলেন, ‘জাভেদ সাহেব চিঠি লিখে বলেছেন যে, অন্তত কথাবার্তাটা শুরু করুন।’ গতকাল রোববার যন্তর মন্তরে গিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে দেখা করেন এবং সমর্থন জানান অভিনেত্রী।

গেল ২৮ জুন অনশনে বসেন সোনম। সরকারের কেউ তার সঙ্গে আলোচনায় না বসলেও এরইমধ্যে সমর্থন কুড়িয়েছেন বিশিষ্ট ব্যক্তিদের। প্রকাশ রাজ, পুনম পাণ্ডে, রাখি সাওয়ান্ত, ইমরান খান, সোনি রাজ়দান, জ়ীনত আমন, সোনাক্ষী সিন্‌হা, ওমি বৈদ্য, নসীরুদ্দীন শাহ, রত্না পাঠক শাহরা সমর্থন জানিয়েছেন আন্দোলনে। এবার নাম উঠল শাবান-জাভেদের।