ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৯৭ ও ২২০৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০৪ কোটি টাকা কম।
আগের দিন ডিএসইতে এক হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি।
আগের দিন সিএসইতে ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।