কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
প্রতিকী ছবি
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা (ইজিবাইক) চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক অটোচালকের মৃত্যু ঘটেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায় এ দুঘটনায় মৃত্যু ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের ঢেঁকিয়ারাম গ্রামের বাবর উদ্দিনের ছেলে আবুল হোসেন পেশায় একজন অটো (ইজিবাইক) চালক ছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে চার্জে থাকা অটোর বৈদ্যুতিক সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পান্ডুল ইউপি ৯ নম্বর ওয়াড সদস্য আব্দুল মোতালেব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনার পর পুলিশকে জানিয়েছি।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।