ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস হয়েছিল ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।

অপরদিকে, চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।

কোম্পানি থেকে জানানো হয়, নিট প্রিমিয়াম ও অন্যান্য আয় বৃদ্ধি পাওয়ায় আগের বছরের একই সময়ের তুলনায় চলতি হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ২২ পয়সা।