মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করল স্থানীয় এমপি
ছবিঃ সংগৃহীত।
মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের চৌরাস্তা এলাকায় ৬ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভাড়াকরা ভবনে ডায়াবেটিস রোগীদের সেবা দিয়ে আসছে কর্তৃপক্ষ। এতে প্রায়ই স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে ভবন নির্মানের উদ্যোগ নেয় সামজকল্যাণ মন্ত্রনালয়। পরে এটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। নানা জটিলতা কাটিয়ে উদ্বোধন করা হয় ডায়াবেটিস হাসপাতাল।
উদ্বোধনে অনুষ্ঠানে বক্তারা বলেন, সব রোগের উৎস হলো ডায়াবেটিস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরা যেন চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর থাকবে। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিয়ে যাবে ডায়াবেটিস সমিতি। সবার জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে গরিব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ্ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অখিল সরকারসহ অনেকেই।