রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি উৎপাদনকারী কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যের বিএসটিআইয়ের গুণগতমান, সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রিসহ নানা অপরাধে রবিবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী, তারাব ও ভূলতা এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন।
এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় অভিযান পরিচালনা করে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানাগুলো পণ্যের বিএসটিআইয়ের গুনগতমান সনদ ও মোড়কজাতকরন নিবন্ধন সনদ ব্যতীত পন্য উৎপাদন বিক্রিসহ নানা অপরাধ রয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমানসহ অনেকে।