ইমনের পর লাহোর কালান্দার্সে ডাক পেলেন শামীম
সংগৃহীত ছবি
বাংলাদেশের অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে যাচ্ছেন। তিনি টুর্নামেন্টের দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শামীম।
লাহোর কালান্দার্সে আগে থেকেই খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। সর্বশেষ ম্যাচে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এবার শামীমকে দলে নেওয়ায় একই দলে দুই বাংলাদেশি ক্রিকেটার খেলবেন।
এবারের জিএসএলে দুই ম্যাচ খেলেই দুই জয় পেয়েছে লাহোর কালান্দার্স। নেট রান রেটে এগিয়ে থেকে তারা বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দলের নিয়মিত অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।
লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ ২৭ জুলাই, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।