দুই বিমা কোম্পানির মুনাফা বেড়েছে
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানি চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন, ২০২৬ সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির মুনাফা বেড়েছে। প্রতিষ্ঠান দুটি হলো-ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স।
রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্স এপ্রিল থেকে জুন, ২০২৬ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।
চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়েও কোম্পানির মুনাফা বেড়েছে।
গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৭ পয়সা।
রূপালী ইন্স্যুরেন্সের এপ্রিল থেকে জুন, ২০২৬ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে।
চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭০ পয়সা। আলোচ্য সময়েও কোম্পানির মুনাফা বেড়েছে।
গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩ পয়সা।