আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম আগামীকাল থেকে শুরু

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম আগামীকাল থেকে শুরু

ফাইল ছবি

দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আজ ২৭ জুলাই সোমবার বিকালে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দিয়ে স্বাস্থ্যসেবা চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লাইসেন্স ফেরত পাওয়ায় আগামীকাল ২৮ জুলাই ২০২৬, রোজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সিসহ সবধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪৫.০০.০০০০.০০০.১৬৩.২৭.০০১৪.২৬ (অংশ-২).১০৩ নং স্মারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালের কার্যক্রম চালুর অনুমতি দেয়া হয়।