ভোলায় জাল টাকা রাখার দায়ে নারীর কারাদণ্ড
প্রতিকি ছবি
ভোলায় জাল টাকা রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.এস.এম তারিক শামস এই আদেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে ভোলার বোরহাউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোস. সাহিদা বেগমকে আটক করেছিল পুলিশ। এসময় তার সাথে থাকা ১৮টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানার এসআই অশোক কুমার বর্মন বাদী হয়ে বোরহানউদ্দিন নাথায় একটি মামলা দায়ের করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সাহিদা বেগমের বাড়ি বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তার স্বামীর নাম মো: জাহাঙ্গির হোসেন। দীর্ঘ ১০ বছর মামলা চলার পর মঙ্গলবার ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।