সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ২২৭ কোটি টাকা
ফাইল ছবি
সিটি ব্যাংক চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩ টাকা ১ পয়সা। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২২৭ কোটি টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭২ পয়সা। বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ২৯ পয়সা বা ৭৫ শতাংশ।
একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩০১ কোটি টাকা থেকে বেড়ে ৫২৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ২২৭ কোটি টাকা বা ৭৫ শতাংশ।
চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৪ পয়সা বা ৩৭ শতাংশ।
সিটি ব্যাংক থেকে জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগ থেকে আয় এবং কমিশন ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধির ফলে মুনাফা বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফায় সেগুলোর ইতিবাচক প্রভাব পড়েছে।
গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সা।