বরিশালে ডোবায় মিলল নিখোঁজে বৃদ্ধের মরদেহ

বরিশালে ডোবায় মিলল নিখোঁজে বৃদ্ধের মরদেহ

প্রতিকি ছবি

EN

 

 

বরিশালে ডোবায় মিলল নিখোঁজে বৃদ্ধের মরদেহ

 নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 অনলাইন ভার্সন

 প্রকাশ: ১৮:১৪, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশালে ডোবায় মিলল নিখোঁজে বৃদ্ধের মরদেহ

 

google_news

 

বরিশালে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালী গ্রামে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধা বারইখালী গ্রামের ৯০ বছর বয়সী মোহাম্মদ নিজামুদ্দিন।  

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, গত ২৯ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বৃদ্ধ নিজামউদ্দিন।

অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ছোট ছেলে আরিফ হোসেন থানায় জিডি করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করলে স্বজনরা লাশটি মোহাম্মদ নিজামুদ্দিনের বলে শনাক্ত করেন।

ওসি বলেন, বৃদ্ধ নিজামউদ্দিন বয়সের কারনে নানা রোগে আক্রান্ত।

মানসিক ভারসাম্য হারিয়েছেন। ঠিকমতো চলাচল করতে পারেন না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হয়তো ডোবার পাড়ে গিয়ে গভীর পানিতে তলিয়ে গেছেন। পরে আর উঠতে না পেরে মারা গেছেন।

তবুও এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ বলা যাবে।