বনানীর কড়াইলে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি।
রাজধানীর বনানীর কড়াইল এলাকায় বাসা থেকে ইমরান হোসেন অনিক (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির একটি ভাড়া বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অনিকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নিহত ইমরান হোসেন অনিক গাজীপুরের শ্রীপুর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় অনিকের মরদেহ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।