বিশ্বনাথে সুবিধাবঞ্চিতরা পেলেন প্রবাসীদের অর্থ সহায়তা
সংগৃহীত ছবি
সিলেটের বিশ্বনাথে সুবিধাবঞ্চিতদের মাঝে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২রা আগস্ট) বিকাল ২টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি হাবিবিয়া দাখিল মাদরাসা হলরুমে এ সহায়তা প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ব্যানারে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ আবদুস শহীদ।
সংগঠনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান ও মাওলানা আবু জাফর মো. নোমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ফয়ছল আহমদ, ভুরকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন ভুরকি মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, সমাজসেবক সাজিদুর রহমান, প্রবাসী সৈয়দ শাহরিয়ার হোসেন মাহি, সংগঠক সেবুল আহমদ, মিজানুর রহমান, ছালমান আহমেদ, বাদশা মিয়া, মুতলিব আহমেদ, সুজন মিয়া, আরাফাত রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সুবিধাবঞ্চিত স্থানীয় শতাধিক পরিবারে নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা।