রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ছবি।

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে সিয়াম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা গ্রামের মো. শিপন মৃধার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার (৩ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে সিয়াম তার বড় ভাই জিসান ও দুই চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির উঠানে ছাগল নিয়ে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে ডুবে যায় সে। পরে সিয়ামকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বড় ভাই জিসান দৌড়ে গিয়ে পুকুরে সিয়ামকে ভাসতে দেখে চিৎকার দেন।

পরে স্বজনরা দ্রুত এগিয়ে এসে পুকুর থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।