চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে ছিনতাইকারী আটক

চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে ছিনতাইকারী আটক

প্রতিকি ছবি

 

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়ে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাই চেষ্টাকালে এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক সাফিন (২৫) রাজশাহী জেলার চারঘাট থানার গঙ্গারামপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে। 

আহত অটোরিকশাচালক হেলাল চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার নয়নের ছেলে। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক সাফিনের সঙ্গে আর কেউ আছে কি না, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, আটক সাফিনের নামে চারঘাট থানায় দুটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি।