সিরাজগঞ্জে বজ্রাঘাতে ঝরে গেল এক শিক্ষার্থীর প্রাণ
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধান লাগাতে গিয়ে বজ্রপাতে মো. সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার চরসমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। সে চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয়রা জানান, সিয়াম সকাল ৯টার দিকে নিজেদের জমিতে ধান লাগাতে যায়। ওই সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।