দেশের নদীবন্দরে সতর্কসংকেত নেই

দেশের নদীবন্দরে সতর্কসংকেত নেই

ফাইল ছবি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কসংকেত দেয়নি আবহাওয়া অফিস। ফলে নৌপথে চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শনিবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। এ ছাড়া কোনো সংকেতও দেখাতে হবে না।